রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

সন্তোষ রায়, গল্প

ছবি
  গল্প নয় গল্পের সফর ডা ক্তা র বা বু দাদা, কাছাকাছি তোমার কোনো হোমিওপ্যাথি ডাক্তার চেনাজানা আছে?--- কেন? — যাবার আগে কিছু মেডিসিন নিয়ে যেতে চাই, সাতদিন হয়ে গেল ভেতরে ভেতরে জ্বর, কেমন একটা বিতিকিচ্ছিরি হয়ে আছে শরীরটা। দিল্লিতে এখন গরম, রাজস্থানে দিনে গ্রীষ্ম, রাতে শীতকাল। টিকিট কাটা হল বলে রওনা হয়ে এসে গেলাম, তাই ভাবছি ঔষধ কিছু সঙ্গে রাখি। — ঠিক আছে চলো, অফিসে যেতে তোমাকে চেম্বারের কাছে নামিয়ে দেব, তুমি আমার রেফারেন্সে কথা বলো। আশা করি গুরুত্ব দেবেন।  চলে এলাম নেপালি মন্দির। আমাকে নামিয়ে উনি চলে গেলেন। আমি প্রবেশ করলাম চেম্বারে, বসার জায়গায় একজন পেশেন্ট অপেক্ষা করছেন, ভেতরে একজন। ভেতরের একজনের সাথেই কথা শেষ হচ্ছে না ডাক্তারবাবুর, তারপর উনি, এরপর আমি। পাশে বসা লোকটি বেশ একটু অস্থির, হয়ত আমি আসার অনেক আগ থেকেই বসে আছেন, অস্থিরতার কারণ এটাই হবে। উঠে গিয়ে জল খেলেন একবার। আমার দিকে তাকিয়ে বিরক্তিতে বললেন,--- এতক্ষণ লাগে? এত কী কথা পেশেন্টের সাথে? অসমিয়া ভাষায় বললেও আমি স্পষ্ট বুঝতে পারলাম। অসমিয়া জানি না বলে, প্রথমে কোনো জবাব না দিয়ে একটা সমর্থনসূচক হাসি দিলাম। লোকটি...

দীপঙ্কর গুপ্ত, গল্প

ছবি
  ঘড়ি সাদা ঘড়িটা ক'দিন ধরে আবার সঠিক সময়ে চলছে। -মনে রেখো, যতটুকু বলা হয়েছে, তার বাইরের কথা নয়। মনের মধ্যে ভেসে আসা আদেশের ধ্বনি বেজে যায়। ঘড়ির কাঁটাটা, সাড়ে ন'টার ঘর ভেদ করে এগিয়ে চলেছে। এই কিছুদিন আগেও ঘড়িটা সকালের খবর সন্ধ্যায় দিত, আবার সন্ধ্যার খবর, ভোরে। ডাইনিং টেবিলে ভাতের থালায় গরম ধোঁয়া ভেদ করে গেলা যাচ্ছে না। -দু'টো কুমড়োর ভাজা নাও। কোন শব্দ নেই। থালার ভাতগুলিকে সঠিক জায়গায় চালান করতে পারলেই হয়। হজমের চিন্তা পরে। উঠোনে পড়ে থাকা শুকনো বাদামী পাতার উপর মচ্-মচ্ শব্দে কেউ পা দিল, শুকনো পাতা দু-ভাগ, বুকের মধ্যে হৃদযন্ত্রটা বোধহয় স্তব্ধ হয়ে আছে। অসময়ে কেউ এসে পড়লে সৌজন্য দেখানোও দায়। ঘড়িতে এখন ঠিক দশটা চল্লিশ, ভাতের উপর পাখা ঘুরছে, অথচ মনে হচ্ছে হাওয়া লাগছে না, স্নান সেরেও পুরো শরীরটা ঘামে ভিজে স্নান হয়ে যাচ্ছে। সেদিন নকুল বলেছিল, নতুন স্যারের বাড়িতে ফাইল নিয়ে গিয়ে খুব বিপদে পড়েছিল। বারান্দায় বসা স্যারের গিন্নি হঠাৎ এত জোরে চিৎকার করলেন যে, সে সবকিছু নিয়ে মাটিতে পড়ে যায়। কিছু বলা হয়নি, অথচ এর কারণ নকুল নিজেই, কোন এক অজানা কারণে নকুলের জন্মের সময় একটা চোখ অন্যটা থেকে চারগ...

অর্পিতা আচার্য, গল্প

ছবি
অথ নদী কথা   আজও সময় মতোই বাড়ি ফিরলো সৈকত ।  তিরিশ বছর ধরে প্রতি প্রদোষোত্তর অন্ধকারে এই একই রাস্তায় বাড়ি ফেরে সে। অফিসের ঠিকানা বদল হলেও বাড়ির রাস্তা তো আর বদলায় না। এই গলিপথ তার মজ্জায় মজ্জায়।  ঘরে ঢোকার পর কী দেখবে তাও সে মুখস্থ বলতে পারবে । নিশ্চয়ই উশ্রী সিরিয়াল দেখছে। সে ঢুকবে, ধীরে সুস্থে সিরিয়াল শেষ করে উশ্রী তাকে চা জলখাবার দেবে, আবার নতুন সিরিয়াল, তারপর রাতের খাওয়া, অভীককে একবার ফোন, ঘুম, আবার সকাল-আবার সেই একই রুটিন ।  কিন্তু আজকের সন্ধ্যা কেন যেন আলাদা হয়ে গেল। পরিচিত ব্যত্যয় নয়, অন্য কিছু, অন্য একরকম। দরজার চাবি ঘুরিয়ে সে ঢুকলো, যেমন ঢোকে। কিন্তু ভেতরে ঢুকেই সৈকত থমকে গেল। উশ্রী নেই। কোথাও গেছে? উশ্রীর ফোন পড়ে আছে শোয়ার ঘরের বিছানায়।  আর, আর… বাকি সব কিছু ঠিক আছে । সোফা। টেবিল। দেওয়ালের ঘড়ি। বুকশেলফ। কিন্তু মনটা খুঁত খুঁত করে। কী যেন একটা নেই! কী যেন একটা বদলে গেছে। ওহ, দেওয়ালের ছবিটা। আশ্চর্য! ছবিতে সে আছে, অভীক আছে। কিন্তু উশ্রী নেই। সৈকত ছবিটার সামনে দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ। হালকা শোকের মতো কিছু অনুভব করলো। তারপর আবার এঘর ...

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com