দেবাশিস দাস, গদ্য
মৌনতা ও ঋষি দীঘলবাঁক, শুধু একটি গ্রামের নাম নয় । যখন খুশি, যেখানে ইচ্ছে, একবার তার আকাশটাকে বের করে আনতে পারলে, ঘন্টার পর ঘন্টা সময়, অনায়াসে কাটিয়ে দেওয়া যায়, নিস্তব্ধতা আর অসংখ্য তারার ভীড়ে।। শীত আসছে, এই খবরটা সবচেয়ে আগে জানান দেয় মাসির দোকানের সামনের মাঠ। তার বিস্তীর্ণ সবুজ, রাতের অন্ধকার আর হালকা আলো ছায়ায় মনে হয় যেন এক কালজয়ী কম্পজিশন, কানে কানে শোনায় "মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে "।। কুয়াশার একটা চাদর ঘাসের শরীর থেকে থেকে উঠে আসে উৎসব গন্ধ নিয়ে। ভালো করে তাকালে দেখা যায়, ধানগাছগুলো ঠিক যেখানে শেষ, সম্পর্কের মিটার গেজের মতো সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কুঁড়েঘর। বাইরের টিমটিম আলো জানান দেয় জীবনের সরলরেখা। এই ঘরে যারা থাকে, তাদের আমি কোনোদিন দেখিনি তবু, কেন জানি খুব কাছের মনে হয়। শুধু আমি জানি সেই মাটির ঘর থেকে একটা আপন করা গন্ধ ঘিরে রাখে আমার চারপাশ। যে গন্ধটা থাকে মায়ের শরীরে, কিংবা মাঠের সবুজে, অথবা রাতের আকাশে। ইট-কাঠ -পাথর ভর্তি এই শহরের শিরা উপশিয়ায়,যখন কৃত্তিম আলোর রোশনাই, তখন দীঘলবাঁকের এক প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট গলির ভেতর পৃথিবীর সবচাইতে সুন্দর একটা ...