সন্তোষ রায়, একটি গদ্যের ভাবনাংশ
নিজেকে নিজে
যদি মনে করো কবিতা লিখো বলে তোমার কোনো ভুল নেই, তবে এটাই বড় ভুল। মনে রাখতে হবে, তোমার একটা দেহ আছে, একটা মন আছে। আলো-আঁধারিতে তাদের চাহিদা জাগে, আলোতে যেমন জাগায়, অন্ধকারে ঘুম পাড়ায়। অন্ধকারে জাগনশক্তি পেলে ভুল তোমার হবে না। সে শক্তি ক’জনের মেলে? সে সাধক কই!
কবিতা নিয়ে ভাবতে ভাবতে কবিতা লিখছি, নিজেকে দেখছি কি! লেখককে শুদ্ধ না করলে লেখা কি শুদ্ধ হয়! তোমাকে দেখেই যে কবিতা গড়ে ওঠে, পিতামাতাকেই অনুকরণ করে সন্তান, সে বাবার মত হয়, মায়ের মতন হয়। কবিতা তোমার জিনেরই অনুভব, তোমার অভ্যাসের প্রতিফলন, ইচ্ছার পদক্ষেপ। তুমি তা’ ভুলতে পার না।। কবিতা থেকেও কবিতা হয়, যেমন তা’ টেস্টটিউব বেবী। তার বহিরঙ্গ তোমাকে অনুকরণ করে, অন্তরঙ্গ নয়। যে মাতার স্তন পান করে বড় হয়, তারই অভ্যাস পায় সে। এই বিজ্ঞান কে অস্বীকার করবে? কবি হয়ে জন্মালে এসব কথা জানতে হয় না, কবি যে হতে চায় তাকেই নিজেকে শুধরাতে হয়। কেবলই শিল্পের জন্যে শিল্প নয়, জীবনে শিল্পবোধই কবিতা।



তাইতো। শিল্পবোধই কবিতা 🤍🤍
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনজীবনের শিল্পবোধ.।
উত্তরমুছুনধন্যবাদ।..