রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

  


স্মরণ


রাখলে সবকিছুই থেকে যায়–


পূর্বপুরুষদের নাম করে

পিন্ড দিই– 

কৃষ্ণের নাম করে

নিজেকে রাধা সাজাই–

যেমন জলশুদ্ধির মন্ত্রচ্চারণে 

সাতটি নদীকে স্মরণ করি–


রাখলে স্মৃতিও কৃতজ্ঞ হয়–

**********



জন্মান্তর


কতযুগ দেখা হয়নি

নদীতে ভাসতে ভাসতে এখনও 

সমুদ্র পাই নি– 


আমি তখন কুড়ি

তোমার ষাট–


কী মায়ায় বেসেছিলে ভালো! 


আজ তুমি কুড়ি, 

জন্মান্তর শেষে বললে

– কেন ভালোবাসলে না তখন? 


বললাম– এখনও কী তোমায় ভুলতে পেরেছি!

*****************



ঘ্রাণ


গভীর রাতে নিস্তব্ধ হয়ে বসে আছি

ঊড়ু জুড়ে ঋতুব্যথা–

কামনা বাসনার উর্ধ্বে এখন

তুমি পবিত্র বলো… 


এ সময় কে পবিত্র হয়! 


আমার কাছে কিছুই নেই– 


দেহ শীতল, সাপ যেন–

কিছু নেই, কিছুই নেই


অথচ,তোমার ঘ্রাণ এত দূরত্বেও… 

******************



ডুবে যাওয়া


প্রতিদিন দেখি ডুবে যাওয়া আলো। 

দিঘির পশ্চিম পাড়ে

জল আলো মুখোমুখি– 


জলের মধ্যে আকাশ রঙিন হয়ে ওঠে


তখন আমিও ফিরি, তুমিও– 

দুজনেই দেখি, 

ডুবে যাওয়া কত শান্ত হতে পারে... 


এভাবে দেখতে দেখতেই

একটা আস্ত সংসারে ডুবে যেতে থাকি…

*********************



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com