রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

দীপঙ্কর গুপ্ত, গল্প

ছবি
  ঘড়ি সাদা ঘড়িটা ক'দিন ধরে আবার সঠিক সময়ে চলছে। -মনে রেখো, যতটুকু বলা হয়েছে, তার বাইরের কথা নয়। মনের মধ্যে ভেসে আসা আদেশের ধ্বনি বেজে যায়। ঘড়ির কাঁটাটা, সাড়ে ন'টার ঘর ভেদ করে এগিয়ে চলেছে। এই কিছুদিন আগেও ঘড়িটা সকালের খবর সন্ধ্যায় দিত, আবার সন্ধ্যার খবর, ভোরে। ডাইনিং টেবিলে ভাতের থালায় গরম ধোঁয়া ভেদ করে গেলা যাচ্ছে না। -দু'টো কুমড়োর ভাজা নাও। কোন শব্দ নেই। থালার ভাতগুলিকে সঠিক জায়গায় চালান করতে পারলেই হয়। হজমের চিন্তা পরে। উঠোনে পড়ে থাকা শুকনো বাদামী পাতার উপর মচ্-মচ্ শব্দে কেউ পা দিল, শুকনো পাতা দু-ভাগ, বুকের মধ্যে হৃদযন্ত্রটা বোধহয় স্তব্ধ হয়ে আছে। অসময়ে কেউ এসে পড়লে সৌজন্য দেখানোও দায়। ঘড়িতে এখন ঠিক দশটা চল্লিশ, ভাতের উপর পাখা ঘুরছে, অথচ মনে হচ্ছে হাওয়া লাগছে না, স্নান সেরেও পুরো শরীরটা ঘামে ভিজে স্নান হয়ে যাচ্ছে। সেদিন নকুল বলেছিল, নতুন স্যারের বাড়িতে ফাইল নিয়ে গিয়ে খুব বিপদে পড়েছিল। বারান্দায় বসা স্যারের গিন্নি হঠাৎ এত জোরে চিৎকার করলেন যে, সে সবকিছু নিয়ে মাটিতে পড়ে যায়। কিছু বলা হয়নি, অথচ এর কারণ নকুল নিজেই, কোন এক অজানা কারণে নকুলের জন্মের সময় একটা চোখ অন্যটা থেকে চারগ...

সন্তোষ রায়, একটি গদ্যের ভাবনাংশ

ছবি
নিজেকে নিজে  যদি মনে করো কবিতা লিখো বলে তোমার কোনো ভুল নেই, তবে এটাই বড় ভুল। মনে রাখতে হবে, তোমার একটা দেহ আছে, একটা মন আছে। আলো-আঁধারিতে তাদের চাহিদা জাগে, আলোতে যেমন জাগায়, অন্ধকারে ঘুম পাড়ায়। অন্ধকারে জাগনশক্তি পেলে ভুল তোমার হবে না। সে শক্তি ক’জনের মেলে? সে সাধক কই!  কবিতা নিয়ে ভাবতে ভাবতে কবিতা লিখছি, নিজেকে দেখছি কি! লেখককে শুদ্ধ না করলে লেখা কি শুদ্ধ হয়! তোমাকে দেখেই যে কবিতা গড়ে ওঠে, পিতামাতাকেই অনুকরণ করে সন্তান, সে বাবার মত হয়, মায়ের মতন হয়। কবিতা তোমার জিনেরই অনুভব, তোমার অভ্যাসের প্রতিফলন, ইচ্ছার পদক্ষেপ। তুমি তা’ ভুলতে পার না।। কবিতা থেকেও কবিতা হয়, যেমন তা’ টেস্টটিউব বেবী। তার বহিরঙ্গ তোমাকে অনুকরণ করে, অন্তরঙ্গ নয়। যে মাতার স্তন পান করে বড় হয়, তারই অভ্যাস পায় সে। এই বিজ্ঞান কে অস্বীকার করবে? কবি হয়ে জন্মালে এসব কথা জানতে হয় না, কবি যে হতে চায় তাকেই নিজেকে শুধরাতে হয়। কেবলই শিল্পের জন্যে শিল্প নয়, জীবনে শিল্পবোধই কবিতা।

পদ্মশ্রী মজুমদার, কবিতা

ছবি
 ঋণ সব ঋণ শোধ করে দেব।  শুধু অভিমান ছাড়া।  ওটা রইল ঝিনুকের ভেতর,  স্বাতী নক্ষত্রের জল পেয়ে মুক্তো হবে কোনো দিন। মাউথ অর্গান রাত গভীর হলে মাউথ অর্গানের সুরে ডুবে যায় শহর। যে সুরে বৃষ্টি আসে, মুছে যায় এ জন্মের দাগ। রাতজাগা পাখিরা দেখতে পায়, যে বৌটি অভিমানে গলায় দড়ি দিয়েছিল, যাকে ক'দিন আলোচনার পর ভুলে গেছে সবাই, সে চাঁদের আলোয় উঠোনে ধান ছড়িয়ে দেয়। মাউথ অর্গানে সুর বাজে "এসো মা লক্ষী----"।  একলা বাদুড় চাঁদ পেরিয়ে যায়। শহর কোনো দিন শুনতে পায় না বাদুড়ের ডাক। শুধু মাউথ অর্গান জানে তারও হৃদয় থেকে শব্দ ঝরে। তারও হৃদয় জুড়ে পালিত হয় যাপন উৎসব।হর্ষ-বিষাদের সেই শব্দ মাউথ অর্গান সুরে বাঁধে। রাত্রির বুকে কান পাতলে শোনা যায়।  মাউথ অর্গানের সুরে ভেসে পরীরা নেমে আসে দীঘির জলে।গহীন রাতে ঘুমন্ত শহর সাক্ষী থাকে এক অদ্ভুত জল কেলির। প্রতিটি ছলাৎছল সুরে বাঁধা।ছন্দে বাঁধা তার গতি।আবর্তন ঘুরে আসে। সমাবর্তনে মিলিত হয় তিন কাল। কে আমি আর কে তুমি!সবই আমি অথবা সবই তুমি। সুরে দোল খায় দীঘির বুকের ঢেউ। ঢেউয়ের মাথায় দোল খায় পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা বিশ্বাসের ঘর। সংহারক...

সিদ্ধার্থ নাথ, গুচ্ছ কবিতা

ছবি
  পাঠ     ১ সব ভালো ভেবে ভালোবেসে আছি অগোছালো সময়ের তেঁতুল পাতায়। ২ ভোরের কুয়াশায় শরীর ভিজে গেলে ঠাণ্ডা লাগে, আঁচলে জড়ালে কেন পাগলী তোর চোখের জলে। ৩  ক্লান্ত স্টেশন শুয়ে আছে কুয়াশায়  জ্যোৎস্নায় জাগে বন তোর অপেক্ষায় । ৪ ভাব ও অভাব সন্ধ্যের শীতে  পৃথিবীর পিঠে হাত রাখে । চাঁদের বুক ভাঙে– পুকুরের জলে কেন অভিমানে। ৫  তুই যেভাবে বুঝিস, ওভারে বুঝতে পারি না ।  নদীর কাছে যাই  তোর মনের কথা জানবো ভেবে তোকেই চোখে হারাই।

অর্পিতা আচার্য, গল্প

ছবি
অথ নদী কথা   আজও সময় মতোই বাড়ি ফিরলো সৈকত ।  তিরিশ বছর ধরে প্রতি প্রদোষোত্তর অন্ধকারে এই একই রাস্তায় বাড়ি ফেরে সে। অফিসের ঠিকানা বদল হলেও বাড়ির রাস্তা তো আর বদলায় না। এই গলিপথ তার মজ্জায় মজ্জায়।  ঘরে ঢোকার পর কী দেখবে তাও সে মুখস্থ বলতে পারবে । নিশ্চয়ই উশ্রী সিরিয়াল দেখছে। সে ঢুকবে, ধীরে সুস্থে সিরিয়াল শেষ করে উশ্রী তাকে চা জলখাবার দেবে, আবার নতুন সিরিয়াল, তারপর রাতের খাওয়া, অভীককে একবার ফোন, ঘুম, আবার সকাল-আবার সেই একই রুটিন ।  কিন্তু আজকের সন্ধ্যা কেন যেন আলাদা হয়ে গেল। পরিচিত ব্যত্যয় নয়, অন্য কিছু, অন্য একরকম। দরজার চাবি ঘুরিয়ে সে ঢুকলো, যেমন ঢোকে। কিন্তু ভেতরে ঢুকেই সৈকত থমকে গেল। উশ্রী নেই। কোথাও গেছে? উশ্রীর ফোন পড়ে আছে শোয়ার ঘরের বিছানায়।  আর, আর… বাকি সব কিছু ঠিক আছে । সোফা। টেবিল। দেওয়ালের ঘড়ি। বুকশেলফ। কিন্তু মনটা খুঁত খুঁত করে। কী যেন একটা নেই! কী যেন একটা বদলে গেছে। ওহ, দেওয়ালের ছবিটা। আশ্চর্য! ছবিতে সে আছে, অভীক আছে। কিন্তু উশ্রী নেই। সৈকত ছবিটার সামনে দাঁড়িয়ে রইলো অনেকক্ষণ। হালকা শোকের মতো কিছু অনুভব করলো। তারপর আবার এঘর ...

অনির্বাণ চক্রবর্তী, কবিতা

ছবি
শূন্য ঘর আমারই জন্য ধুলো মাটি রিক্ত হয়ে বসে  আমারই জন্য শূন্য পাত্রে রোদের ঘাম ঝরে  আমারই জন্য এলোমেলো হাওয়াগুলো হয় বিভ্রান্ত  আমারই জন্য কলসের জলগুলো কাঁদে একা একা  হাসিমুখে কাঁদো কাঁদো চোখ  কাঁদো কাঁদো চোখে হাসিমুখ আমি হাত গুটিয়ে বসে থাকি              হাত গুটিয়ে বসে থাকে                    মাথার ভেতর খোলা আকাশ–

সাগর শর্মা, কবিতা

ছবি
বিছানা মেয়েটির হাত ধরে ছেলেটি যেদিন রাস্তায় হাঁটছিল কয়েকজন নাক সিঁটকালেও কোনো কোলাহল হয়নি যেদিন রেঁস্তোরায় পাশাপাশি বসে মেয়েটি ছেলেটির হাতে হাত রেখেছিল তা দেখে কিছু ভ্রূ কুঁচকে গেলেও কোনো কোলাহল হয়নি অথচ যেদিন একজনের বিছানায়  আরেকজন শুতে চাইল সেইদিন কোলাহলের শব্দ বাড়ি ছাড়িয়ে পৌঁছে গেল থানায় সেই থেকে দাঁড়িয়ে আছি বটগাছের মতো রাত গভীর হলে একা বিছানায়  শুয়ে শুয়ে ভাবি একটা বিছানা  কীভাবে নৈতিক হয়ে উঠে ********** কপাল  কথা ছিল  দ্বিতীয়ার দিন  চন্দনের ফোঁটা দেবে কপালে এখন শুনি দিন আছে চন্দন আছে খালি আমার কপাল নেই!

বাপ্পা চক্রবর্তী, গুচ্ছ কবিতা

ছবি
  হাওয়া   ১. হাওয়া তোমার এত তুমুল চুম্বন কী করে আপন করি নিজের ভেতর । আমার শরীর ভরে জীবিত আগুন  ছুঁয়ে দিলে রোমকূপে জাগে তরতর। এখনো রাতটা বাকি, দিনের আলোয় তোমার উপস্থিতির গা ঘেঁষে চলছি। এ বেলা না হয় ,অভিমান ছুড়ে দিলে তাপ সেঁকে সেঁকে সূর্য হতেই চাইছি। অপেক্ষার যাবতীয় কক্ষপথে ফুল, পাহাড়ি সন্ধ্যার ঘ্রাণে, ইতস্তত আমি। কাকে ডেকে বলি এই আকাশের কথা অক্ষর ফুরিয়ে গেলে কথা হবে দামী । *************** ২. ঘরে একা রেখে যেতে পারি না তোমাকে মুঠোফোনে যদি কেউ ভিডিও কনফারেন্স করে। বাইরে গেলেই যদি সে মনে মনে ভাবে, হাসে, এই সেই লোক যার গোপন কৌটো উলঙ্গ দেখেছি। এ তে আমার কিছুই আসে যায় না, এই ভেবে যাকে তুই দেখে গেলি, আমি তারে হাতে ছুঁয়ে – লালন করি প্রতিদিন, নিবিড় অরণ্যে হাত বুলিয়ে ঘুম পাড়াই প্রতিরাতে, আত্মহত্যা করতে পারি না তাই  প্রেমের আগুন-হাওয়া এভাবেই আটকে রাখে এভাবেই ভালোবাসায় অনেক জলে পুড়ে ছাই হয়, আমি তাই নিশ্চিন্তে বেরিয়ে যাই আকাশের কাছে প্রেম, হাওয়া হয়ে গায়ে লেপ্টে থাকে সারাদিন। ******************* ৩. পোশাক বদলে নিলে বিজ্ঞাপন শেষ বাইরে ভেতরে শুধু মুগ্ধ হই আমি ।...

তৃপ্ত নাথ, গুচ্ছ কবিতা

ছবি
১. তোমার লজ্জাবতীকে ভালো লাগে, লজ্জাবতীর দিকে তাকালেই  সে লজ্জা পায় , তুমি তাকে ছুঁয়ে চলে যাও। সে কিছু বলতে পারে না, কেন না, লজ্জাবতীর কাঁটার চেয়ে লজ্জা বেশি। তুমি তাকে না বলে নিয়ে যাও ফুল। ২. ঘুঘু ডাক দেয়, মানভঞ্জন না হলে  বসন্তের পাখায় দোল খায়  পাতা ফুল প্রজাপতি । ঘুঘু আবার ডাকে, মানভঞ্জন না হলে  ভিজে চুল শুকোনোর অপেক্ষায়  থমকে থাকে দক্ষিণ দিক, ওদিক থেকেই  ঘুঘু আরেকবার ডাক দেয়। ৩. ঘন সন্ধ্যায় দণ্ডকলস ঘাসে দোলে– ক্ষেতের জলের কালচে নীলে ঠোঁট চুবিয়ে শালিক উড়ে যায় কোথায় ! গাছের শুকনো পাতায় কি কিছু লেখে ? প্রেমিকাকে পড়ে শোনায়? যদি শোনায়, তাহলে আমিও প্রেম করি, বৃষ্টিতে ভিজি। বাড়ি ফিরে ছড়িয়ে রাখি পোশাক।

অভিজিৎ চক্রবর্তী, গদ্য

ছবি
  কবি জাফর সাদেক, যার কোন উত্তরসূরী নেই কবি জাফর সাদেককে নিয়ে যখনই ভেবেছি, সকল থিওরি অর্থহীন মনে হয়েছে। কবি কি জন্মান, না হয়ে ওঠেন! এই আপাত অর্থহীন বিতর্কের সূত্রপাত ঘটে যায় সহসা। অনুশীলনই তো একজন কবিকে সিদ্ধির কাছে নিয়ে যায়। এই অনুশীলন কখন শুরু হয়? ভূমিষ্ট হওয়ার আগেই! হয়তো তা-ই। হয়তো নয়। এই সকল প্রশ্ন বারবার একটি অসমাধানযোগ্য অবস্থানে নিয়ে যায়। অনুশীলন কি সময়সাপেক্ষ বিষয়? এই অভিজ্ঞতাটি কেমন? যদি ভাবি কবি হয়ে ওঠেন, তবে ঈশ্বর বা দেবতার আসনে কবিকে বসাতে হয়। কিন্তু সেই রূপকল্প থেকে আমরা অনেকদূর সরে এসেছি। আমাদের মনোজগত আর এই বক্তব্যে সায় দেয় না। যদি ভাবি অনুশীলনের কথা, তবে চমকিত হতে হয় জাফরের সুতীব্র দ্রুত অশ্বখূরের ধ্বনি শুনে। ছত্রভঙ্গ করে দিচ্ছে আমাদের স্বপ্নের ঘেরাটোপ।             কবি জাফরের কবিতা পাঠও সেই রকম একটি অস্থিরতার জগত সৃষ্টি করে ফেলে আমাদের মনে। একটা অনিশ্চয়তা। যদি ভাবি এই অস্থিরতা অনিবার্য ছিল, তবে আমাদের সাজানো সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রক্রিয়াটি প্রশ্ন-কণ্টকিত হয়ে ওঠে। বিশ্বাসের পাকাপোক্ত ভিতটি টলে যয়। এই মিথ্যাচার ও কূহকময় ধূর্ত সমা...

তমালশেখর দে, কবিতা

ছবি
  ফ্রেঞ্চ-কিস্  বুকের গভীরে দু-একটা কথা যখন কচি পাতার মত উঁকি মারে। আমি চুপচাপ বসে থাকি । কথাগুলো শিকড়ের মত গড়ায়।বুকের অন্ধকারে এত জায়গা পায় কোথা থেকে পায় কে জানে? শিকড়ের যাত্রা বড় ভয়ংকর । জলের গন্ধ শুঁকে শুঁকে আপন মনে গড়ায়। শ্রাবণীর ঘুমন্ত ঠোঁটের পাশে সেদিন অনির্বাণের দীর্ঘ ঠোঁট পড়ে ছিল, শালা আজও ভেবে পেলাম না। এমন কর্পোরেট চুম্বন সামনাসামনি আগে দেখার সুযোগ হয়নি। ইদানিং আমাদের মধ্যে স্লিপিং ডিভোর্স চলছে । বছরের পর বছর ধরে ফাইলিং চলছে চিরাচরিত ভারতীয় আইনের ধারায়। বাজারের মাগিরাও এখন ফ্রেঞ্চ-কিস্ শিখে গেছে । দুশো টাকা বেশি দিতে হয়, এই যা ! পুঁজিকে পোঁদের পেছনে রেখে পুঁজিবাদকে গালি দেওয়ার স্বভাব থেকে বাঙালীরা যে কবে বের হবে, ভগবান জানে ! সেই মঙ্গলকাব্যের যুগের সাধারণ মায়ের একমাত্র কামনা ছিল –“ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”, শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও মা-রা এখনও সন্ধ্যা-প্রদীপ দিতে দিতে আজও একই প্রার্থনা করে, মাগো, আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে! তাহলে, শালা আমরা এগিয়ে গেলাম কোথায় ?   ফ্রেঞ্চ-কিস্ ?  ঠিক ।

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com