সিদ্ধার্থ নাথ, গুচ্ছ কবিতা
পাঠ
১
সব ভালো ভেবে ভালোবেসে আছি
অগোছালো সময়ের তেঁতুল পাতায়।
২
ভোরের কুয়াশায় শরীর ভিজে গেলে ঠাণ্ডা লাগে,
আঁচলে জড়ালে কেন পাগলী তোর চোখের জলে।
৩
ক্লান্ত স্টেশন শুয়ে আছে কুয়াশায়
জ্যোৎস্নায় জাগে বন তোর অপেক্ষায় ।
৪
ভাব ও অভাব সন্ধ্যের শীতে
পৃথিবীর পিঠে হাত রাখে ।
চাঁদের বুক ভাঙে–
পুকুরের জলে কেন অভিমানে।
৫
তুই যেভাবে বুঝিস, ওভারে বুঝতে পারি না ।
নদীর কাছে যাই
তোর মনের কথা জানবো ভেবে তোকেই চোখে হারাই।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন