দেবাশিস দাস, দীর্ঘ কবিতা
ডট কম একটি অসমাপ্ত বাক্যের নীচে শুয়ে আছে নদী। ভেতরে স্নান। যাবতীয় জোয়ার। তবে কি উচ্চারণই সব? মোহনা ও মাঝি, ভুল শরীর ছুঁয়ে লিখে যাওয়া অসুখ— ‘কুলাঙ্গার’ শব্দটি শুনলে আজকাল নিজের কথাই মনে হয়। ধূসর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সব। সব আসলে শব। গ্রাম ভাঙে। রাস্তাগুলো ক্রমশ অন্ধকারের দিকে যায়। আসলে কিছুই সত্য নয়। না আলো, না জীবন। যে কোনও রাস্তাই ভুলে যায়, কোথা থেকে এসেছিল, কোথায় চলছে। মাঝখানে পাহাড়। আয়ুহীন স্নেহ, ভুল আবদার— কাকে দোষ ভাবো? তুমিও তো নিজেকে আড়াল করো ঘন ঘন, শালপাতায় মুড়ে রাখো বিশ্রাম। এত যে বেদনা, বলো, বেদনাই সারৎসার। আনন্দ ধুলোয় মেখে কবেই গ্রাস করেছেন মহাকাল। সে বড়ো ভয়ের কথা - ধীরে ধীরে আরও সুন্দর হয়ে ওঠো। ক্রমশ নিজেকে ডোবাও। এই যে জলভর্তি আকাশ, বিষাদের মতো আছড়ে পড়ে বুকে, তারও গন্তব্য ছিল একদিন । বাকি রইলাম আমি— ঝটিকায় ধরাশায়ী, স্তব্ধ নড়াচড়া কেন চলে যেতে হবে? কেনই বা এসেছিলাম? এমন অজস্র কথাগুলো ভেঙে ভেঙে তৈরি হয় গোটা বর্ষাকাল। পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে দুঃখবোধ। রাত হলে নিজেকে মেলাই। যতবার ফিরে যাই, নোনা জল আছড়ে পড়ে। তিক্ত হতে হতে খসে পড়ে...