জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা
মেগাস্থিনিসের হাসি নিঃশব্দ কামানে তুমি একা বসে ভরছো বারুদ শীতকাল গেল নিঃশব্দ কামানে তুমি একা কেন ভরছো বারুদ? আমি ভাবছি মেগাস্থিনিসের হাসিও কি মেগাস্থিনিস? শক্তিচালিত এই তামাশার মধ্যে বহু বাদামি ঘোটক উড়ে যায় ------এঞ্জিনের শব্দ আর রোবটের কাশি শোনা যায় নিঃশব্দ কামানে তুমি এখনো কি ভরছো বারুদ? -------------------------------------------- দর্জিঘরে একরাত শূন্যতা বল্লম এক, গেঁথে আছে দর্জিমহলে! রাশি রাশি বস্ত্র ফেলে দর্জিদল গোপনে উধাও শুধু দেয়ালের গলদেশে ঝুলে আছে একটি পুরনো ঘড়ি--- মৃত ! দশবস্ত্রে-দিগম্বর বেশ্যার ইশারা আজ মেঘেতে উত্থান তাই, লক্ষ শিশ্ন হাতে চেপে দর্জিদল মেঘে ধাবমান শৃঙ্গারের গোলাপি আরকে আজ প্রতিপার্শ্ব ঢাকা; আঁধারে ঝরনার মতো বেজে ওঠে গণিকামহল সবুজ প্রিজমে আমি চোখ রেখে সবকিছু দেখি: দর্জিদের অনুপস্থিতির এই দীর্ঘ অবসরে আতশি কাচের গুঁড়ো জড়ো করে চুপে ঢেকে রাখি ফাঁকফুঁক, দর্জিঘর, ঘড়ি ও জানালা -------------------------------------------- ক্রমহননের পথ অপাপবিদ্ধের মতো জোড়া-জোড়া চোখ দেখে ভয় এই বুঝি রিরংসা নামের কোনও বিস্ফোরণ ঘটে! তবু নিথরতা দূরে ট্রেন চলমান। ঝাউবনে স্রোতকল্প দোলা এসো, তোম...