রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

সাগর শর্মা, কবিতা



বিছানা


মেয়েটির হাত ধরে

ছেলেটি যেদিন রাস্তায় হাঁটছিল

কয়েকজন নাক সিঁটকালেও

কোনো কোলাহল হয়নি


যেদিন রেঁস্তোরায় পাশাপাশি বসে

মেয়েটি ছেলেটির হাতে হাত রেখেছিল

তা দেখে কিছু ভ্রূ কুঁচকে গেলেও

কোনো কোলাহল হয়নি


অথচ যেদিন

একজনের বিছানায় 

আরেকজন শুতে চাইল

সেইদিন

কোলাহলের শব্দ

বাড়ি ছাড়িয়ে পৌঁছে গেল থানায়


সেই থেকে

দাঁড়িয়ে আছি বটগাছের মতো

রাত গভীর হলে

একা বিছানায় 

শুয়ে শুয়ে ভাবি

একটা বিছানা 

কীভাবে নৈতিক হয়ে উঠে

**********



কপাল 


কথা ছিল 

দ্বিতীয়ার দিন 

চন্দনের ফোঁটা দেবে কপালে

এখন শুনি

দিন আছে

চন্দন আছে

খালি আমার কপাল নেই!




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com