আনিমেষ নাথ, গুচ্ছ কবিতা
সাইরন
সাইরেনের সঙ্গে সঙ্গে
অনেক রকম রূপ আসে,
গন্ধ আসে।
এই যে একটি অদ্ভুত মেয়ে
পায়ের কাছে এসে বসল
তার বর্ণ কালো,
দাঁতে অনেক রকম দাগ।
তার শরীরের রং
শহরের দালানঘরের ময়লা,
ঘরের ময়লা বিছানার চাদরের মতো।
এই সুন্দর শহরে,
পাহাড়-নদীর মাঝখানে,
এই বৈজ্ঞানিক নদীর ওপারে,
তাদের কথা কে বলবে?
এই প্রশ্ন
আমার রাত গিলে খাচ্ছে।
এই রাত ঘুমের নয়,
জাগরণের জন্য।
****************
ঘর
সকাল সূর্য ওঠার সঙ্গে হয়নি,
ঐ তালগাছের নিচের একমাত্র ঘরটিকে দেখে।
শীতল ছনের তৈরি ঘর,
এই শীতলতা আমার চোখে-মুখে লাগছে।
ঠান্ডা বারান্দা,
একটি পুকুর
আর বাঁশের তৈরি বেড়া।
এই শান্তি পেতে
কত-না দালান আজ আকাশ ছুঁয়েছে,
কত মানুষ,
সন্ন্যাসী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী,
প্রেমিক আর ক্রিমিনাল।
আর এইখানে,
কোনো শব্দ নেই।
****************
অপেক্ষা
কয়েকটি দিন ধরে অপেক্ষায়
অপেক্ষার যাত্রী আমি।
অপেক্ষায়, অপেক্ষায়
এই বিশাল দূরত্ব পার হয়ে এলাম।
ঝুকঝুক শব্দের পর
এক কাব্যিক স্টেশন,
এক সবুজ লহর।
এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে
বাঙালির তীর্থ,
তীর্থ এবং শহর,
মাঝখানে শুধু
একটু ইচ্ছার দূরত্ব।
হাজার বছরের অপেক্ষার
অন্তিম লগ্নে আমি।
****************


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন