রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

তৃপ্ত নাথ, গুচ্ছ কবিতা



১.

তোমার লজ্জাবতীকে ভালো লাগে,

লজ্জাবতীর দিকে তাকালেই 

সে লজ্জা পায় ,

তুমি তাকে ছুঁয়ে চলে যাও।

সে কিছু বলতে পারে না,

কেন না, লজ্জাবতীর কাঁটার চেয়ে

লজ্জা বেশি।

তুমি তাকে না বলে নিয়ে যাও ফুল।



২.

ঘুঘু ডাক দেয়,

মানভঞ্জন না হলে 

বসন্তের পাখায় দোল খায় 

পাতা ফুল প্রজাপতি ।

ঘুঘু আবার ডাকে,

মানভঞ্জন না হলে 

ভিজে চুল শুকোনোর অপেক্ষায় 

থমকে থাকে দক্ষিণ দিক,

ওদিক থেকেই 

ঘুঘু আরেকবার ডাক দেয়।



৩.

ঘন সন্ধ্যায় দণ্ডকলস ঘাসে দোলে–

ক্ষেতের জলের কালচে নীলে

ঠোঁট চুবিয়ে শালিক উড়ে যায় কোথায় !

গাছের শুকনো পাতায় কি কিছু লেখে ?

প্রেমিকাকে পড়ে শোনায়?

যদি শোনায়, তাহলে আমিও প্রেম করি,

বৃষ্টিতে ভিজি।

বাড়ি ফিরে ছড়িয়ে রাখি পোশাক।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com