রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

অনির্বাণ চক্রবর্তী, কবিতা



শূন্য ঘর


আমারই জন্য ধুলো মাটি রিক্ত হয়ে বসে 

আমারই জন্য শূন্য পাত্রে রোদের ঘাম ঝরে 

আমারই জন্য এলোমেলো হাওয়াগুলো হয় বিভ্রান্ত 

আমারই জন্য কলসের জলগুলো কাঁদে একা একা 

হাসিমুখে কাঁদো কাঁদো চোখ 

কাঁদো কাঁদো চোখে হাসিমুখ


আমি হাত গুটিয়ে বসে থাকি

             হাত গুটিয়ে বসে থাকে

                   মাথার ভেতর খোলা আকাশ–



মন্তব্যসমূহ

  1. মঞ্চের বাইরে এ এক অন্য অনির্বাণ। কবি অনির্বাণ। বড় মধুর এই কবিতাটি। শূণ্য ঘরে 'মাথার ভেতর খোলা আকাশ' নিয়েই বার বার একাকী পড়তে হয় এই কবিতাটি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

বাপী ভট্টাচার্য, কবিতা

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com