রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

কৃষ্ণেন্দু অধিকারী, গুচ্ছ কবিতা

ছবি
 ভাঁট ফুল দিনশেষে বাড়ি ফিরছি, বাজারের ব্যাগ ফিরছে, মাছের লেজ ফিরছে, চৈত্রের ফর্দ ফিরছে। কাকেরাও ফিরছে, ঠোঁটে পাশের বাড়ির ইঁদুর, আমাদের ফেরা দেখছে, কয়েকটা ভাঁট ফুল— ************************            চুমু ব্রিজের উপর দাঁড়িয়ে তারা প্রেম করছে রোদে পুড়ে যাচ্ছে নদী তারা প্রেম করছে। জল চুমু খাচ্ছে ঠোঁটে ঠোঁট মিশে যাচ্ছে জলে তারা প্রেম করছে। আশপাশে কেউ নেই আশপাশে আছে সবাই। তারা প্রেম করছে আর পাড় ভাঙছে নদীর— ******************** এমন সন্ধ্যায়                                           ভিড়ের মধ্যে আলো, তাসা, জয়ধ্বনির ভেতর, বেগুনি রঙে, আরও গাঢ় হয়ে উঠেছো। যেমন করে রথ এসে দাঁড়ায়, দাঁড়িয়েছো তেমন। পথের ধারে এমনি করেই সুদীর্ঘকাল কেটেছে আমাদের। অনশনের ব্যথা কেটেছে এক পলকে। তবু এই দাঁড়ানো, এই অপেক্ষা, আমার এই বারবার তাকানোর অসহজ ইচ্ছের ভেতর যতো মেঘ, যতো রাত — বন্ধুরা জানে  তারাই জানে কতখানি বেঁচে আছি, কতখানি মরে গেছি এমন সন্ধ্যায়। *************...

আনিমেষ নাথ, গুচ্ছ কবিতা

ছবি
  সাইরন সাইরেনের সঙ্গে সঙ্গে অনেক রকম রূপ আসে, গন্ধ আসে। এই যে একটি অদ্ভুত মেয়ে পায়ের কাছে এসে বসল তার বর্ণ কালো, দাঁতে অনেক রকম দাগ। তার শরীরের রং শহরের দালানঘরের ময়লা, ঘরের ময়লা বিছানার চাদরের মতো। এই সুন্দর শহরে, পাহাড়-নদীর মাঝখানে, এই বৈজ্ঞানিক নদীর ওপারে,  তাদের কথা কে বলবে? এই প্রশ্ন আমার রাত গিলে খাচ্ছে। এই রাত ঘুমের নয়, জাগরণের জন্য। **************** ঘর সকাল সূর্য ওঠার সঙ্গে হয়নি, ঐ তালগাছের নিচের একমাত্র ঘরটিকে দেখে। শীতল ছনের তৈরি ঘর,  এই শীতলতা আমার চোখে-মুখে লাগছে। ঠান্ডা বারান্দা, একটি পুকুর আর বাঁশের তৈরি বেড়া। এই শান্তি পেতে কত-না দালান আজ আকাশ ছুঁয়েছে, কত মানুষ,  সন্ন্যাসী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রেমিক আর ক্রিমিনাল। আর এইখানে,  কোনো শব্দ নেই। **************** অপেক্ষা কয়েকটি দিন ধরে অপেক্ষায় অপেক্ষার যাত্রী আমি। অপেক্ষায়, অপেক্ষায় এই বিশাল দূরত্ব পার হয়ে এলাম। ঝুকঝুক শব্দের পর এক কাব্যিক স্টেশন, এক সবুজ লহর। এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বাঙালির তীর্থ,  তীর্থ এবং শহর, মাঝখানে শুধু একটু ইচ্ছার দূরত্ব। হাজার বছরের অপেক্ষার অন্তি...

ভবানী বিশ্বাস, গুচ্ছ কবিতা

ছবি
   স্মরণ রাখলে সবকিছুই থেকে যায়– পূর্বপুরুষদের নাম করে পিন্ড দিই–  কৃষ্ণের নাম করে নিজেকে রাধা সাজাই– যেমন জলশুদ্ধির মন্ত্রচ্চারণে  সাতটি নদীকে স্মরণ করি– রাখলে স্মৃতিও কৃতজ্ঞ হয়– ********** জন্মান্তর কতযুগ দেখা হয়নি নদীতে ভাসতে ভাসতে এখনও  সমুদ্র পাই নি–  আমি তখন কুড়ি তোমার ষাট– কী মায়ায় বেসেছিলে ভালো!  আজ তুমি কুড়ি,  জন্মান্তর শেষে বললে – কেন ভালোবাসলে না তখন?  বললাম– এখনও কী তোমায় ভুলতে পেরেছি! ***************** ঘ্রাণ গভীর রাতে নিস্তব্ধ হয়ে বসে আছি ঊড়ু জুড়ে ঋতুব্যথা– কামনা বাসনার উর্ধ্বে এখন তুমি পবিত্র বলো…  এ সময় কে পবিত্র হয়!  আমার কাছে কিছুই নেই–  দেহ শীতল, সাপ যেন– কিছু নেই, কিছুই নেই অথচ,তোমার ঘ্রাণ এত দূরত্বেও…  ****************** ডুবে যাওয়া প্রতিদিন দেখি ডুবে যাওয়া আলো।  দিঘির পশ্চিম পাড়ে জল আলো মুখোমুখি–  জলের মধ্যে আকাশ রঙিন হয়ে ওঠে তখন আমিও ফিরি, তুমিও–  দুজনেই দেখি,  ডুবে যাওয়া কত শান্ত হতে পারে...  এভাবে দেখতে দেখতেই একটা আস্ত সংসারে ডুবে যেতে থাকি… ***************...

দেবাশিস দাস, গদ্য

ছবি
  একটি মশার কয়েল ও কাম্যু সারাদিন তীব্র রোদের পর, এখন অন্ধকার। মোবাইল স্ক্রিনের আলো আমার অবসেসিভ কম্পালসিভ ডিসর্ডারকে বহুগুন বাড়িয়ে তোলে।  আমি আত্মহত্যার কথা ভাবি, ভাবি, মৃত্যু আর মুক্তির কথা।  বাইরে কোনো বাতাস নেই, ঘরের ভেতর পরিচিত ফ্যানের শব্দ আর বিছানার নীচে নিঃশব্দে জ্বলতে থাকা মশার কয়েল। ব্যস, জীবন মানেই জী বাংলা। যেন বাতাসে ধোঁয়ার উৎসব , যেন সময়, নিজেই নিঃশব্দ আত্মহত্যা করে চলেছে নিয়ত।  আপাতত একটা চেয়ারে বসে আছি।  কামুর একটা লাইন মাথায় কাঁটার মতো ঘুরছে — “There is but one truly serious philosophical problem, and that is suicide.” কিন্তু আজ কোনো আত্মহত্যা নয়, বরং সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই — কয়েলটা কী করছে? মশাদের হত্যা ? নাকি নিজেই ধ্বংস হয়ে তার অস্তিত্বকে শেষ করে দিচ্ছে? অন্ধকার থেকে একটা উত্তর ভেসে এলো -   “কয়েলটি নিজের অস্তিত্বকে ধ্বংস করছে এক বৃহত্তর অন্ধকারের বিরুদ্ধে” —  কী আশ্চর্য, অথচ সেই অন্ধকারকেই সে আবার প্রশ্রয় দেয়। তার ধোঁয়া আপাতত আমাকে মশার হাত থেকে বাঁচালেও, আমার ফুসফুসে নিঃশব্দে জমা রাখে তার বিষ।  এই কয়েলটাই...

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com