রূপ-অরূপের শব্দদর্শন

সাম্প্রতিক প্রকাশনা

সাতদিন আসরের কিছু ছবি

ছবি
 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
                 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 
ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা

ছবি
 জলজ সাহিত্য- উৎসব, সম্মাননা 

জলজ শততম মুদ্রিত সংখ্যা

ছবি
 জলজ শততম মুদ্রিত সংখ্যা

জলজ-২০২২

ছবি
 জলজ-২০২২

জলজ-২০২১

ছবি
 জলজ-২০২১

জলজ মুদ্রিত সংখ্যা

ছবি
 জলজ মুদ্রিত সংখ্যা 

জুয়েল মাজহার, গুচ্ছ কবিতা

ছবি
মেগাস্থিনিসের হাসি নিঃশব্দ কামানে তুমি একা বসে ভরছো বারুদ শীতকাল গেল নিঃশব্দ কামানে তুমি একা কেন ভরছো বারুদ? আমি ভাবছি মেগাস্থিনিসের হাসিও কি মেগাস্থিনিস? শক্তিচালিত এই তামাশার মধ্যে বহু বাদামি ঘোটক উড়ে যায় ------এঞ্জিনের শব্দ আর রোবটের কাশি শোনা যায় নিঃশব্দ কামানে তুমি এখনো কি ভরছো বারুদ? -------------------------------------------- দর্জিঘরে একরাত শূন্যতা বল্লম এক, গেঁথে আছে দর্জিমহলে! রাশি রাশি বস্ত্র ফেলে দর্জিদল গোপনে উধাও শুধু দেয়ালের গলদেশে ঝুলে আছে একটি পুরনো ঘড়ি--- মৃত ! দশবস্ত্রে-দিগম্বর বেশ্যার ইশারা আজ মেঘেতে উত্থান তাই, লক্ষ শিশ্ন হাতে চেপে দর্জিদল মেঘে ধাবমান শৃঙ্গারের গোলাপি আরকে আজ প্রতিপার্শ্ব ঢাকা; আঁধারে ঝরনার মতো বেজে ওঠে গণিকামহল সবুজ প্রিজমে আমি চোখ রেখে সবকিছু দেখি: দর্জিদের অনুপস্থিতির এই দীর্ঘ অবসরে আতশি কাচের গুঁড়ো জড়ো করে চুপে ঢেকে রাখি ফাঁকফুঁক, দর্জিঘর, ঘড়ি ও জানালা -------------------------------------------- ক্রমহননের পথ অপাপবিদ্ধের মতো জোড়া-জোড়া চোখ দেখে ভয় এই বুঝি রিরংসা নামের কোনও বিস্ফোরণ ঘটে! তবু নিথরতা দূরে ট্রেন চলমান। ঝাউবনে স্রোতকল্প দোলা এসো, তোম...

তৃপ্ত নাথ, দুটি কবিতা

ছবি
  ১ বইয়ের উপর জমে থাকা  ধুলোর মতো পড়ে থাকি তাকের উপর  এখানে বাতাস বয়  তবু উড়ে যেতে পারি না। ২ বিদ্যুৎ চমকালেই মনে পড়ে – "যা হবার তা হয়ে গেছে, এখন শুধু শব্দ বাকি। "

পায়েল দেব, গুচ্ছ কবিতা

ছবি
উপদ্রব ১ আমি কি কবিতা লিখতে পারি? ধরুন আপনাকে জিজ্ঞেস করলাম। উত্তর দিন। জোর করেই না হয় 'হ্যাঁ' বললেন। তবে শুনুন আমার কবিতায় অন্য একটা জগতের কথা উঠে আসতে পারে। যেখানে কাক ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে আমি কাক, আমার ছাত্রছাত্রীরাও কাক। আমার বস কাক, তাঁর বসও কাক। সবাই সমান। সবার কেবল কা কা কা।কবিতার মাধ্যমে পাঠককে এমন একটা জগতে নিয়ে যেতে চাই যেখানে কা কা- ই ব্রহ্ম। আমার কবিতা যদি সত্যি হয় তবে আমার পাঠকও কাক।সেই জগতে যারা লেখেন তারাও। তাদের পাঠকরাও। আপনারা বুঝতে পারছেন? আপনারা কাকের জগতে প্রবেশ করেছেন। হন্যে হয়ে খুঁজে চলেছেন আমায়, আমিও আপনাদেরই দলে বসে কবেই জুড়ে দিয়েছি আমার "কা কা" রব। ২ প্রত্যেকেরই একটা ছক থাকে। ছকের বাইরে আপনি বেড়াল। আপনার কথা মাথায় এলেই লোকের মনে হবে 'উপদ্রব'। আপনি যত ভালো নার্স হোন, যত ভালো কবি হোন, সব ভালোবাসা ঘৃণা ছাড়িয়ে আপনার উপদ্রবে সব মাঠে মারা যাবে। তাকিয়ে থেকে দেখবেন আপনি কতটা নিরক্ষর রয়ে গেছেন আজও। বয়স বাতাসে বেড়েছে।  সমস্ত ছকের বাইরে দাঁড়ালে দেখবেন আপনি এক অধম। বৃত্তের মধ্যবিন্দুতে খুঁটি। তাতে আপনার গলায় অভ্যাসের দড়ি টানা। গাধার মত একই প...

দেবাশিস দাস, গদ্য

ছবি
মৌনতা ও ঋষি দীঘলবাঁক, শুধু একটি গ্রামের নাম নয় । যখন খুশি, যেখানে ইচ্ছে, একবার তার আকাশটাকে বের করে আনতে পারলে, ঘন্টার পর ঘন্টা সময়, অনায়াসে কাটিয়ে দেওয়া যায়, নিস্তব্ধতা আর অসংখ্য তারার ভীড়ে।। শীত আসছে, এই খবরটা সবচেয়ে আগে জানান দেয় মাসির দোকানের সামনের মাঠ। তার বিস্তীর্ণ সবুজ, রাতের অন্ধকার আর হালকা আলো ছায়ায় মনে হয় যেন এক কালজয়ী কম্পজিশন, কানে কানে শোনায় "মুর্শিদ ধন হে, কেমনে চিনিবো তোমারে "।। কুয়াশার একটা চাদর ঘাসের শরীর থেকে থেকে উঠে আসে উৎসব গন্ধ নিয়ে। ভালো করে তাকালে দেখা যায়, ধানগাছগুলো ঠিক যেখানে শেষ, সম্পর্কের মিটার গেজের মতো সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কুঁড়েঘর। বাইরের টিমটিম আলো জানান দেয় জীবনের সরলরেখা। এই ঘরে যারা থাকে, তাদের আমি কোনোদিন দেখিনি তবু, কেন জানি খুব কাছের মনে হয়। শুধু আমি জানি সেই মাটির ঘর থেকে একটা আপন করা গন্ধ ঘিরে রাখে আমার চারপাশ। যে গন্ধটা থাকে মায়ের শরীরে, কিংবা মাঠের সবুজে, অথবা রাতের আকাশে। ইট-কাঠ -পাথর ভর্তি এই শহরের শিরা উপশিয়ায়,যখন কৃত্তিম আলোর রোশনাই, তখন দীঘলবাঁকের এক প্রত্যন্ত গ্রামের একটা ছোট্ট গলির ভেতর পৃথিবীর সবচাইতে সুন্দর একটা ...

সন্তোষ রায়, গল্প

ছবি
  গল্প নয় গল্পের সফর ডা ক্তা র বা বু দাদা, কাছাকাছি তোমার কোনো হোমিওপ্যাথি ডাক্তার চেনাজানা আছে?--- কেন? — যাবার আগে কিছু মেডিসিন নিয়ে যেতে চাই, সাতদিন হয়ে গেল ভেতরে ভেতরে জ্বর, কেমন একটা বিতিকিচ্ছিরি হয়ে আছে শরীরটা। দিল্লিতে এখন গরম, রাজস্থানে দিনে গ্রীষ্ম, রাতে শীতকাল। টিকিট কাটা হল বলে রওনা হয়ে এসে গেলাম, তাই ভাবছি ঔষধ কিছু সঙ্গে রাখি। — ঠিক আছে চলো, অফিসে যেতে তোমাকে চেম্বারের কাছে নামিয়ে দেব, তুমি আমার রেফারেন্সে কথা বলো। আশা করি গুরুত্ব দেবেন।  চলে এলাম নেপালি মন্দির। আমাকে নামিয়ে উনি চলে গেলেন। আমি প্রবেশ করলাম চেম্বারে, বসার জায়গায় একজন পেশেন্ট অপেক্ষা করছেন, ভেতরে একজন। ভেতরের একজনের সাথেই কথা শেষ হচ্ছে না ডাক্তারবাবুর, তারপর উনি, এরপর আমি। পাশে বসা লোকটি বেশ একটু অস্থির, হয়ত আমি আসার অনেক আগ থেকেই বসে আছেন, অস্থিরতার কারণ এটাই হবে। উঠে গিয়ে জল খেলেন একবার। আমার দিকে তাকিয়ে বিরক্তিতে বললেন,--- এতক্ষণ লাগে? এত কী কথা পেশেন্টের সাথে? অসমিয়া ভাষায় বললেও আমি স্পষ্ট বুঝতে পারলাম। অসমিয়া জানি না বলে, প্রথমে কোনো জবাব না দিয়ে একটা সমর্থনসূচক হাসি দিলাম। লোকটি...

বাপ্পা চক্রবর্তী, গুচ্ছ কবিতা

ছবি
দুর্গা  ১ আমি তোমার শরীর ছুঁয়ে দেখতে চাই  দশ হাতের কোন দুটি হাত , জড়িয়ে নেবে বুকের কাছে , ঘুমিয়ে যাব নিশ্চিতে। আঁচল খুলে মুখটা মোছো, দেখতে চাই দুঃখগুলি, আড়াল করে , বেশ তো আছো হাসি খুশি, দাগগুলিতো, আমি জানি। তোমার পাশে বসলে বুঝি, এত বড় আকাশটা , রোদ বৃষ্টি ঝড় তুফানে , ছাতা হয়ে দাঁড়িয়ে আছ। শরীর ছুঁয়ে দেখতে চাই , কে তুমি ! মায়ের মত, মুখটা দেখে বুঝে ফেলো, অভিমানের কষ্ট যত। ২ তুলসী কি দুর্গা ছিল  মনে পড়ে যখন তখন শৈশবের প্রেমে পড়া ভালোবাসা তনমন শরৎ মেঘ কোথায় যায় উড়ে উড়ে মনে মনে মূর্তি দেখে চোখ নিচে  প্রেমে পড়া কীসের টানে ৩ সোঁদা মাটি ঘ্রাণ মেলেছে আষাঢ় ঝিরিঝিরি  প্রতিমার সাথে ভাব জমেছে প্রেমের তিরিতিরি সাজছে আমার প্রিয় ওগো সাজছে দেহ মন মূর্তিপাড়ায় দেখব এসে দুর্গা যখন তখন  মাটির দেহেই প্রেমে পড়ি মন হল যে মাটি  জড়িয়ে ধরি নিজের দেহ মাটির পথে হাঁটি ৪ পাহাড়ি পাছড়া পরা বুকে যে বুকবন্ধনী খাড়াং ভরা যৌবনের  উর্বর ধানের প্রেম  দেহের অচেনা ঘ্রাণে সাজিয়ে তুলেছে মনে পাহাড়ি উপত্যকায়  এই জুমের টংঘর  তুলসীর কেউ নেই  একা...

অভিজিৎ চক্রবর্তী, গুচ্ছ কবিতা

ছবি
  নির্বিবাদে নির্বিবাদে সবকিছু যে মানে, উপকার করে লোকে তাকে গরু বলে ডাকে ক্রমাগত দাঁত মুখ খিঁচিয়ে মাংস তুলে নিলে লোকে দেয় বাঘের উপমা তার শ্রেষ্ঠত্বের গরিমাও মুখে মুখে ঘোরে মানুষ আসলে এমনই  জন্ম থেকে অপরাধপ্রবণ, যে তাতে সায় দেয় সে মহাজন যে প্রশ্ন করে সে অসভ্য বিদ্রোহী সব কিছু বৈধ, ক্ষমতায় গেলে সব মৃত্যু দরকারি নিজে ছোরা নিলে জঙ্গল নিয়ম তবু মানুষে খাটে না– এখানে বাঘ ও গরু সারাদিন হাত ধরাধরি করে  একসাথে ঘোরে, চুমু খায় সুযোগে হাতিও ধরে ফেলে সরস্বতী ঘুম থেকে শুনি ডাকে হাঁস মনে হল সরস্বতী এসেছেন হৃদয়ে আঘাত পেলে প্রথম আসেন তিনি সেই কৈশোরে তার সঙ্গে মোলাকাত কিন্তু আঘাতের কিছু অধুনা ঘটেনি কারো সঙ্গে হয়নি ঠেসাঠেসি অথবা বিচ্ছেদ রক্তপাত তো বহুদূর কল্পনা  তবু যে এলেন তিনি মর জগতে, কিসের এ সংকেত হৃদয় এমন মারণাস্ত্র কখন কাকে ঘা দেয় এমনই খেলার পুতুল কাকে কুশ ভেবে আগুন লাগায় এইসব ভাবতে ভাবতে দরজা খুলি আড়াল করার মত নদী মুখ ঝামটে ওঠার মতন দৃশ্য নেই কেবল বিষণ্ন আওয়াজ শুনি দূর দূরান্তরে মধুসূদন সারাদিন শুনি গান, মৃত্যুপরে দেহ পায় বিপ্লবী সম্মান মাথায় বিশাল বোঝা, সন্তানাদি-...

কৃষ্ণেন্দু অধিকারী, গুচ্ছ কবিতা

ছবি

অনিমেষ নাথ

ছবি
  বিশ্ব নাট্য দিবস এবং বাদল সরকার  ২৭শে মার্চ, বিশ্ব নাট্য দিবস। এই দিনটি শুধুই একটি শিল্পমাধ্যম উদযাপনের দিন নয়, বরং মঞ্চনাটকের শক্তিকে স্মরণ করার, তার প্রভাব ও গুরুত্বকে নতুন করে উপলব্ধি করার এক অনন্য মুহূর্ত। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি প্রতিবাদের, আত্মপ্রকাশের, সমাজ-সংস্কারের এবং মানবিক অনুভবের এক জীবন্ত ভাষা। মঞ্চে যখন একটি চরিত্র কথা বলে, হাঁটে, কাঁদে কিংবা হাসে, তখন সেখানে কেবল একজন অভিনেতার অভিব্যক্তি নয়, হাজারো মানুষের অনুভূতির প্রতিধ্বনি গর্জে ওঠে। বিশ্ব নাট্য দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানুষের ইতিহাসে নাটক কত গভীর প্রভাব ফেলেছে। আর্যদের ধর্মীয় যজ্ঞ থেকে গ্রিক ট্র্যাজেডি, বাংলা যাত্রাপালা থেকে সমকালীন থিয়েটার, সব ক্ষেত্রেই নাটক ছিল মনন ও চেতনার বিকাশে এক অগ্রগণ্য মাধ্যম।  আমার পড়া বাদল সরকারের একমাত্র বই (নাটক ছাড়া) যার মধ্যে থিয়েটার-এর ভাষা কেমন হওয়া উচিত তা নিয়ে বিস্তারিত অলোচনা উনি করেছেন।  কয়েকটা প্রশ্ন প্রত্যেকটা নাট্যকারের মনে প্রায়ই আসে, যেমন; নাটকের ভাষা কি? বা নাটকের ভাষা কেমন হওয়া উচিত? বাদল সরকার যখন এইরকম প্রশ্নের উত্তর দিচ্ছেন এই বই...

পার্থ ঘোষ, গুচ্ছ কবিতা

ছবি
  যযাতির বারান্দা   ১- ​দর্পণের ঋণ : জরা সকালের রোদ এসে পড়ে পারদের শরীরে,  প্রতিবিম্বে ফুটে ওঠে অচেনা এক জীর্ণ মুখ। চিবুকের রেখায় সময় এঁকেছে ক্ষয়ের মানচিত্র, যে-মুখ একদা ছিল অহংকারের টানটান ধনুক– আজ সেখানে কেবল এক ধুলো-পড়া ছায়ার বসতি। ​শেভিং ক্রিমের ফেনা ঢেকে দেয় গালের বলিরেখা; হাত কাঁপে, ধারালো ব্লেড ছুঁয়ে যায় চিবুকের খাঁজ। রক্ত নয়, যেন কোনো প্রাচীন স্মৃতির স্রোত ভেসে ওঠে ক্ষতের গভীরে। ​যযাতি দাঁড়িয়ে থাকে নির্জন বেসিনে একা, যৌবনের ঋণ শোধ হয়ে গেলে দর্পণে পড়ে থাকে শুধু  নিভে যাওয়া পুরোনো স্বপ্নের দাগ। ২- পাথরবাটির বিষ : ভোগ ​দুপুরের রোদ এসে জমে থাকে পাথরের বাটিতে কাঁসার থালায় রাখা স্বাদহীন অন্ন ও সংযম। একদা যে-জিভ জুড়ে বয়ে গেছে সমুদ্র-মদিরা– আজ তার প্রাপ্তি শুধু একমুঠো নিরুত্তাপ শস্য। ​ছায়ার মতন এসে রেখে যায় এক ঘটি জল নীরব শাসনে বাঁধা বহুকাল-পরিচিত ঘর। অরণ্যে যাইনি কোনোদিন, অথচ নির্বাসন নেমে এলো দুপুরের স্তব্ধ টেবিলে। ​বৃদ্ধ নির্বাক বসে থাকে পথ্যের সামনে ; ভোগের তৃষ্ণা যখন ব্যর্থ হয়ে ফেরে ,  জিহ্বায় পড়ে থাকে কেবলই হবিঃহীন যজ্ঞের ছাই। ৩- মরচে-পড়া চাবি : পুরু বিকে...

যোগাযোগ

যে কোনো যোগাযোগের জন্য ইমেইল করুন: roysantosh1951@gmail.com